ত্বীন (অঞ্জির) খাও, কারণ এটি জান্নাতের ফলের মধ্যে একটি।” -(সুনান ইবন মাজাহ, হাদিস: ৩৩৪৯)
নিশ্চয়ই জাফরান মানুষের জন্য উপকারী। এটি মনকে প্রশান্ত করে, উদ্বেগ ও বিষণ্নতা কমায় এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
খেজুর ও মধুর উপকারিতা
তোমরা দুই চিকিৎসার পদ্ধতি অবলম্বন করো— মধু এবং কুরআন। -(সুনান ইবন মাজাহ, হাদিস: ৩৪৫২)
যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি খেজুর খায়, তাকে বিষ এবং যাদু (শরীরিক ও মানসিক ক্ষতি) থেকে সুরক্ষা দেওয়া হয়।”
রসুনের উপকারিতা
রসুন মানুষের জন্য উপকারী। এটি উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
জয়তুন এর উপকারিতা
তোমরা অলিভ তেল ব্যবহার করো, কারণ এটি একটি বরকতপূর্ণ তেল। এটি খাবারের মধ্যে এবং মর্দনের জন্য উপকারী।” -(সহিহ মুসলিম, হাদিস: ২০৩৮)
কিসমিস এর উপকারিতা
তোমরা কিসমিস খাও, কারণ এটি উত্তম খাদ্যের অন্তর্ভুক্ত। এটি মাংস উৎপন্ন করে, রোগ দূর করে, এবং রঙ উজ্জ্বল করে। – (সুনান আবু দাউদ, হাদিস: ৩৮৫৬)
কালোজিরার উপকারিতা
আবু হুরায়রাহ (রা.), থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম’) কে বলতে শুনেছেনঃ কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় আছে আস-সাম অর্থ মৃত্যু, হাব্বাতুস সাওদা অর্থ কালোজিরা। -(ইবনে মাজহা, হাদিস নাম্বার ৩৪৪৮)